দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে সমর্থনযোগ্য বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই যুদ্ধ জনপ্রিয় হোক বা না হোক, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানো জরুরি।
মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘অনেকে আমাকে বলছে এটি জনপ্রিয় নয়। কিন্তু মানুষ যখন শুনবে বিষয়টি পারমাণবিক অস্ত্র নিয়ে, যে অস্ত্র খুব দ্রুত লস অ্যাঞ্জেলেসসহ বড় বড় শহর ধ্বংস করে দিতে পারে, তখন তারা এটিকে সমর্থন করবে বলে আমি মনে করি।’
তিনি আরও বলেন, ‘এটি জনপ্রিয় হোক বা না হোক, আমাকে এটা করতেই হবে। কারণ আমার দায়িত্বে থাকা অবস্থায় আমি পৃথিবীকে ধ্বংস হতে দিতে পারি না। এটা কখনোই হতে দেব না।’
ইরান যুদ্ধ শুরুর পর ট্রাম্পের জনপ্রিয়তায় কিছুটা প্রভাব পড়েছে। সিএনএনের সাম্প্রতিক গড় জরিপ অনুযায়ী, বর্তমানে তার প্রতি সমর্থন জানিয়েছেন ৩৬ শতাংশ মার্কিন নাগরিক।
এর আগে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে মঙ্গলবারের পরিকল্পিত হামলা সাময়িকভাবে স্থগিত রাখা হবে।
মঙ্গলবার তিনি বলেন, এই স্থগিতাদেশ ‘সীমিত সময়ের’ জন্য কার্যকর থাকবে।
সূত্র: সিএনএন
এমএস/